কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম), ঢাকা।
Text sizeAAA
ColorCCCC
কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা পশ্চিম, ঢাকা এর নটিফিকেশন নং-০৮.০৩৩.০২১.০১.০০.০৩৫. ২০০৯(অংশ-১)-৫৪০, তারিখ ২৫/০৮/২০১১ খ্রিঃ এর মাধ্যমে গঠিত হয়। বিভক্তিকরণের পূর্বে এর অধিক্ষেত্রের বেশির ভাগ অংশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর), ঢাকা এর কিছু অংশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশরারেট, ঢাকা (দক্ষিণ), ঢাকা এর অংশ ছিল। পরবর্তীতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের পুনর্গঠিত/ সম্প্রসারিত/নবসৃষ্ট কমিশরারেট এর অধিক্ষেত্র বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ নথি নং-১(১২)শুঃভঃপ্রঃ-২/২০০৮(অংশ)/৩৭৪(১), তাং-১৩/১০/২০১১ খ্রিঃ ও নথি নং-১(১২)শুঃভঃপ্রঃ-২/২০০৮ (অংশ)/৪০৮, তারিখঃ ২৮/১১/২০১১ খ্রি. এর সংশোধিত আদেশ মোতাবেক নবগঠিত কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিমনারেট, ঢাকা পশ্চিম, ঢাকার অধিক্ষেত্র পুুুনঃ নির্ধারণ করা হয়েছে। নির্ধারণকৃত অধিক্ষেত্র বিবেচনায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আদেশ নং- ০৮.০৩৩.০২১.০১.০১.০০.০৩৫. ২০০৯(অংশ-১)-৪৫৮ তারিখঃ ০৭/০৭/২০১১ এর আলোকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা পশ্চিম, ঢাকার সীমানা অধিকতর যুক্তিসংগত ও রাজস্বের গুরুত্ব বিবেচনায় ০৭ (সাত) টি বিভাগ ও ২৪ টি (তেইশ) সার্কেল ও ০১ (এক) টি এলসি স্টেশন বিভাজনপূর্বক উহাদের সীমানা নির্ধারণ করা হয়। পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডের স্মারক নং- ০৮.০১.০০০০.০১২.০৮.০০১.১৭(অংশ), তারিখঃ ১৭.১১.২০২৪ খ্রি.; স্মারক নং- ০৮.০১.০০০০.০১২.০৮.০০১.১৭.১০, তারিখঃ ০৪.১২.২০২৫ খ্রি.; অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগেরস্মারক নং- ০৮.০০.০০০০.০২৭.২৮.০৪৩.১৯.১০৮, তারিখঃ ১৮.১১.২০২৫ খ্রি., জাতীয় রাজস্ব বোর্ডের স্মারক নং- ০৮.০১.০০০০.০০০.০১২.০১.০০০৫.২৫, তারিখঃ ২২.১২.২০২৫ খ্রি.; অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগেরস্মারক নং- ০৭.০০.০০০০.১৫১.২৮.০০২.২৩(অংশ-১)-৩৬৮, তারিখঃ ২৪.১২.২০২৫ খ্রি. ও জাতীয় রাজস্ব বোর্ডের স্মারক নং- ০৮.০১.০০০০.০০০.০১২.০১.০০০৫.২৫/১৪, তারিখঃ ২৭.০১.২০২৬ খ্রি. এর আলোকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা পশ্চিম, ঢাকার সীমানা অধিকতর যুক্তিসংগত ও রাজস্বের গুরুত্ব বিবেচনায় ০৮টি (আট) বিভাগ ও ২৩ টি (তেইশ) সার্কেল বিভাজনপূর্বক উহাদের সীমানা নির্ধারণ করা হয়।